আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “দৌড় পরিবারের” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৬২ জনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌড় পরিবারের সদস্যরা। তারা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে প্রতি বছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় উপকারভোগীরা দৌড় পরিবারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের আগে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনটির জন্য দোয়া করেন।
উল্লেখ্য, দৌড় পরিবার দীর্ঘদিন ধরে শেরপুর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে “দৌড় পরিবারের” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ১৪১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























