০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ নিহত ৩ আহত ১০

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ ৩জন নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলা কাউনিয়া উপজেলার শিউলী খাতুন (৪৮) তাইয়েবা (১২) ও মো. রিন্টু মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা কলেজ রোড এলাকায় বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ভিতরে থাকা ১৪ জন যাত্রী আটকা পরে। পরে স্থানীয়রা এবং দমকলকর্মীর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় এবং বাকি ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা আংশকাজনক বলে তিনি জানান।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়। আহতরা হলেন, শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ নিহত ৩ আহত ১০

Update Time : ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬