১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায় ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই পুরো আকাশসীমা বন্ধের তথ্য দিলো দেশটি।

আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন, এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।

হকিন্স বলেছেন, ১৮০ সেনাসদস্য ইতোমধ্যেই কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত।

সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পালটা হামলা চালাচ্ছে।

সূত্র: আলজাজিরা

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরাত

Update Time : ০৮:১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬