০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে।

সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাঘচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্যও অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে—তিনি নিজেই এমনটা বলেছেন।’

আরাঘচি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মতো পদক্ষেপগুলোকে তিনি ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে—এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট ‘স্থিতিশীল ও শক্তিশালী’।

সূত্র: আলজাজিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

Update Time : ০৭:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬