০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

শেরপুরে এক সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করায় ডলি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় উপজেলার বারদুয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তাহমিনা আক্তার, ক্যাব এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অভিযানকালে দেখা যায়, ডলি ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা ও নিমকি মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে।

এছাড়া বিএসটিআই এর অনুমোদন ছাড়াই সেমাই তৈরী করা হচ্ছে। পাশাপাশি পোড়া তেল দিয়ে ডালডা গলানো এবং সেমাই তৈরীতে ব্যবহার করতে দেখা যায়। এসব অপরাধে ওই কারখানার মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

শেরপুরে এক সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

Update Time : ০৯:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬