০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সারিয়াকান্দিতে শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টারের পরিচালক চয়ন হত্যার প্রতিবাদে কোচিংয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরে তারা উপজেলা প্রশাসন সড়ক অবরোধ করে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে নিহত চয়নের ভাই প্রদীপ রায় সারিয়াকান্দি থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন ফকিরের ছেলে শাহীন ফকিরের (৪০) সাথে একই গ্রামের তুলারাম রজভরের ছেলে চয়ন কুমার রায়ের (২৮) জমাজমি নিয়ে বিবাদ চলছিল, যার একাধিক মামলা আদালতে চলমান। গত শুক্রবার রাত ৯টার দিকে শাহিন ফকিরের লোকজন নালিশি জমিতে অবস্থান নেন। খবরে পেয়ে চয়নের লোকজন বাধা দিতে যান। ফলে ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চয়ন এবং তার বড়ভাই নয়ন রায় (৩৪) গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চয়ন রায়কে মৃত ঘোষণা করেন। অপর আহত নয়ন রায়কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় চয়নের বড় ভাই প্রদীপ রায় (৩৮) আটজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলো-একই গ্রামের মৃত নাজিমুদ্দিন ফকিরের ছেলে শাহীন ফকির (৪০), আমিনুর ফকির (৪৫) ও ফাইন ফকির (৪২), শাহীন ফকিরের ছেলে রাহাত মিয়া (২০) ও রাকিব ফকির (২৬), আমিনুর ফকিরের ছেলে রাব্বি ফকির (২১) ও নূরনবী জনি (২৮) এবং একই গ্রামের মৃত জিন্নাহ ফকিরের ছেলে তাহের ফকির (৪৫)। রাতেই সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি-শাহীন ফকির, আমিনুল ফকির, রাব্বি ফকির, রাকিব ফকির এবং তাহের ফকিরকে গ্রেফতার করে।

এ ঘটনায় আজ শনিবার সকালে নিহত চয়ন এবং আহত নয়নের পরিচালিত দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের শিক্ষার্থীরা আসামিদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ফুলবাড়ি বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের মেইন সড়কে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে সড়ক অবরোধের ফলে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের পদক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা নিহত চয়নের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করবে মেক্সিকো

সারিয়াকান্দিতে শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Update Time : ০৬:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬