শেরপুর ডেস্ক: নেপালের নির্বাচনের পর ভোট গণনা এখনো চলছে, তবে র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সাধারণ নির্বাচনে শুরুতেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন। যিনি জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমাণ্ডুর মেয়র ছিলেন। নির্বাচনে ফলাফলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশের বেশি জায়গায় এগিয়ে আছে। এ তথ্য জানিয়েছে বিবিসি নেপালি।
নেপালি কংগ্রেস দ্বিতীয় অবস্থানে অনেক পিছিয়ে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে। চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগেই না-ও আসতে পারে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনা ঐতিহ্যগতভাবে ধীরগতির এবং দূরবর্তী অঞ্চলগুলো থেকে ব্যালট আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয়, ফলে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন লেগে যেতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























