১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

শেরপুরে বিভিন্ন অভিযোগে ৩ জন গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১জনকে ওয়ারেন্টমূলে, ১ জনকে নিয়মিত মামলায় ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত মাদকসেবি ১ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগতরাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দড়িবাংড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল হাইকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে মনির হোসেন (৪০) ও খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত মহরম শাহর ছেলে শহিদুল ইসলাম (৪০)।

এ ব্যপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে বিভিন্ন অভিযোগে ৩ জন গ্রেফতার

Update Time : ০৭:৩৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬