১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি ১ জন, গ্রেফতারি পরওয়ানা মূলে জিআর মামলায় ৪ জন, সিআর মামলায় ২ জন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রাজশাহীর বোয়ালীয়া থানার কাদিরগঞ্জ দরিখরকনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইদার রহমানকে(৩০) ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো উপজেলার রাজবাড়ী মুকুন্দ গ্রামের আবু ছালামের ছেলে নাসির উদ্দিন (৪০), শালফা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), সুবলি গ্রামের আব্দুল জলিলের ছেলে আাব্দুল মজিদ (৪২), মদনপুর গ্রামের আলীমুদ্দিন আকন্দের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫), জবদুল আকন্দের ছেলে আব্দুস সালাম আকন্দ (৩৫) , আড়ংশাইল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে বুলবুল (৩৮) ও ফুলবাড়ী গ্রামের আজাহারের ছেলে আব্দুর রউফ (৩৫)।

এ ব্যপাারে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

Update Time : ০৭:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬