০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

এবার তুরস্কে হামলা করল ইরান

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার জানা গেল, তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।

এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।

বুধবার (৪ মার্চ) তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এবার তুরস্কে হামলা করল ইরান

Update Time : ০৬:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬