১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষ বন্ধে কাজ করছে সৌদি আরব ও কাতার

শেরপুর নিউজ ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কাজ করছে সৌদি আরব ও কাতার। বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশ না করা শর্তে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “কাতারের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যে উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় কাজ করছে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতির আরও অবনতি ঠেকানো। এছাড়া সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ব্যাপারেও কাজ করা হচ্ছে।”

আফগানিস্তানের ২৭৪ ও নিজেদের ১২ সেনা নিহতের তথ্য জানাল পাকিস্তান।

আফগানিস্তানের সেনাবাহিনীর অন্তত ২২টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এতে দেশটির ২৭৪ সেনা নিহত হয়েছে। অপরদিকে নিজেদের ১২ সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসলামাবাদ।

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থানরত পাক সেনাদের ওপর সমন্বিত হামলা চালায় আফগান সেনারা। এর আগে রোববার পাকিস্তান দেশটিতে বিমান হামলা চালিয়েছিল, সেটির জবাব দিতেই এ হামলা চালানো হয়।

আফগানদের হামলার জবাবে রাত থেকেই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। রাজধানী কাবুলসহ অন্তত চারটি প্রদেশে বিমান হামলা চালায় তারা।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে।

পাকিস্তানের এমন ঘোষণার মধ্যে আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত হুঁশিয়ারি দিয়েছেন, যদি পাকিস্তান সামনে আরও হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেওয়া হবে।

সূত্র: এএফপি

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষ বন্ধে কাজ করছে সৌদি আরব ও কাতার

Update Time : ০৮:৩৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬