০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাতের খাবারের পরে আদার রস খাওয়ার উপকারিতা

শেরপুর নিউজ ডেস্ক:

বহু বছর ধরে প্রাকৃতিক ভেষজ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে আদা। এতে আছে জিঞ্জারল ও শোগাওল নামক এক ধরনের সক্রিয় উপাদান, যা শরীরে হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। শুধু তাই নয়, আদা পাকস্থলীর পেশি শিথিল করে এবং হজম রস নিঃসরণে সহায়তা করে থাকে। ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস জমার প্রবণতা কমে।

আদার রস খেলে গ্যাস কমে যায়। পরিমিত পরিমাণে আদার রস রাতে ঘুমানোর আগে খাবেন, তবে অবশ্যই ঘুমানোর দুই ঘণ্টা আগে খেতে হবে। এতে গ্যাস কমাতে সহায়ক হবে। তবে শুধু আদার রস খেলেই হবে না, খাবারের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। রাতে অতিরিক্ত ভাজাপোড়া ও মসলাদার খাবার এড়িয়ে চলা উচিত। ধীরে ধীরে চিবিয়ে খান এবং খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। কারণ, হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয়। আর এটি একটি সহজ, প্রাকৃতিক ও কার্যকর ঘরোয়া উপায়।

তবে যে কোনো সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, স্বাস্থ্যকর অভ্যাস ও সঠিক খাদ্যাভ্যাসই গ্যাসের সমস্যা কমানোর সবচেয়ে বড় উপায়। পেটের গ্যাস, অম্বল বা ফাঁপাভাব— এগুলো অনেকেরই প্রতিদিনের সমস্যা। বিশেষ করে রাতের খাবারের পর ভারী লাগা, পেটে অস্বস্তি ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘরোয়া সমাধান হিসেবে অনেকেই আদার রস খাওয়ার পরামর্শ দেন।

এক চা চামচ তাজা আদা কুচি করে রস বের করুন। এরপর সঙ্গে সামান্য কুসুম গরম পানি মিশিয়ে নিন। আপনি চাইলে অল্প মধু বা লেবুর রসও যোগ করতে পারেন। খাবারের ২০-৩০ মিনিট পর এটি খেলে বেশি উপকার পাবেন। তবে খালি পেটে অতিরিক্ত আদার রস খাওয়া উচিত নয়। এতে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। প্রতিদিন ১ চা চামচের বেশি না খাওয়াই ভালো। আর যাদের আলসার, অতিরিক্ত অ্যাসিডিটি বা পিত্তথলির সমস্যা আছে, তারা নিয়মিত আদার রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভবতী নারী বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদেরও সতর্ক থাকা উচিত। সুত্র: আমাদের সময়.কম

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাতের খাবারের পরে আদার রস খাওয়ার উপকারিতা

Update Time : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬