০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে সবশেষ যা জানালেন বুলবুল

শেরপুর নিউজ ডেস্ক:

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খাদের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

অথচ ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে? যে কারণে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট দল।

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের পরিবর্তে বাংলাদেশ খেলতে চায় শ্রীলংকা। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি ভারতে না খেলার অবস্থানেই অনড় আছে।

আগামী সোমবার বা মঙ্গলবার আইসিসি থেকে চিঠির উত্তর পাওয়া যাবে জানিয়ে বুলবুল বলেন, ‘না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। আমরা যতগুলো তথ্য দেওয়া দরকার, সব দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।’

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে সবশেষ যা জানালেন বুলবুল

Update Time : ০৬:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬