০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরানে একরাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ।

টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

সাময়িকীটির মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা বর্তমানে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ফের রাস্তায় নামেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে একরাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত

Update Time : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬