১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভারতে দূষিত পানির প্রভাবে ৯ জনের মৃত্যু,হাসপাতালে ২০০

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের মধ্যাঞ্চলীয় শহর ইন্দোরে দূষিত পানির প্রভাবে কমপক্ষে ৯ জন মারা গেছেন এবং ২০০ জনেরও বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি রয়টার্সকে জানিয়েছেন, শহরের ভাগীরথপুর এলাকায় পানি দূষিত ছিলো। পানি পরীক্ষায় পাইপলাইনে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

হাসানি বলেন, ‘মৃত্যুর সংখ্যা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, একই এলাকার ২০০ জনেরও বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগৃহীত পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা বলেন, কর্তৃপক্ষ ঘরে ঘরে স্ক্রিনিংয়ের জন্য ডাক্তারদের একটি দল মোতায়েন করেছে। পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারতে দূষিত পানির প্রভাবে ৯ জনের মৃত্যু,হাসপাতালে ২০০

Update Time : ০৭:৪২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬