০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়-সজীব ওয়াজেদ জয়

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শোকবার্তাটি প্রকাশ করেন।

সজীব ওয়াজেদ জয় তার পোস্টে লেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি লেখেন, দেশের বর্তমান সংকটময় সময়ে, যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে একটি গভীর প্রভাব ফেলবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন।

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

শেষে সজীব ওয়াজেদ জয় বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়-সজীব ওয়াজেদ জয়

Update Time : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫