১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে চালকসহ নিহত ২

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি আতাউর রহমান এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামাণিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটিচালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ব্যবসায়ী রফিকুল ইসলাম দুপচাঁচিয়া সদরে মাছ বিক্রির পর চঞ্চল হোসেনের ভটভটিতে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভটভটি উল্টে চালক চঞ্চল হোসেন ও ব্যবসায়ী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভটভটিচালক চঞ্চল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে তিনিও মারা যান।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে চালকসহ নিহত ২

Update Time : ০৬:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫