০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নির্বাচন করবেন না সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় বিব্রত অবস্থায় পড়েছেন মাহফুজ আলম। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না।

মাহবুব আলম বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন। এতে মাহফুজের সম্মতি নেই। এ ঘটনায় তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে আমিই নির্বাচন করবো।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়া আরও ১৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যরা হলেন- সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এমএ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র এমএ গোফরান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নির্বাচন করবেন না সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

Update Time : ০৬:৫৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫