০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইসির নিবন্ধন সনদ পেলো আমজনতার দল

শেরপুর নিউজ ডেস্ক:

নিবন্ধন সংক্রান্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে আমজনতার দলকে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি।

এর আগে দুটি দাবি-আপত্তির বিষয়ে গত ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর চ্যাপ্টার ৬এ এর বিধান অনুযায়ী, নিবন্ধনের শর্তাদি পূরণ করায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে

রবিবার নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকের প্রশ্নে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, ‘‘আমরা কোনও জোটে যাবো না, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবো।’’

এর আগে গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করে সন্তুষ্ট হয়ে নিবন্ধন দিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দীর্ঘ প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইসির নিবন্ধন সনদ পেলো আমজনতার দল

Update Time : ০৭:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫