০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শহীদ হাদির খুনিরা কীভাবে পালাল,প্রশ্ন জামায়াতের

শেরপুর নিউজ ডেস্ক:

শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলার পর খুনিরা কীভাবে পালাল, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, কেন সরকার তাদের গ্রেপ্তার করতে পারল না। গোয়েন্দা সংস্থা কী করেছে? গোয়েন্দা সংস্থায় হাদির হত্যাকারীদের সহযোগিতা করা কেউ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করা উচিত।

গতকাল রোববার ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ হাদির জন্য রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলায়তনে জামায়াতের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন, হাদির জানাজায় ড. ইউনূস হৃদয়গ্রাহী বক্তব্য দিলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে কথাই বলেননি।

ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এতে সমর্থন জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, আমার ছোট ভাই দেশকে আধিপত্যবাদীদের কবল থেকে মুক্ত করতে রাজপথে নেমেছিল। শোষণ-জুলুমের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ দেশ গড়তে চেয়েছিল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

হাদির কবর জিয়ারত জামায়াত আমিরের

গতকাল রোববার ফজরের নামাজের পর হাদির কবর জিয়ারত করেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। এ সময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শহীদ হাদির খুনিরা কীভাবে পালাল,প্রশ্ন জামায়াতের

Update Time : ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫