শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার সৌম্য সরকার বর্তমানে পারিবারিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরুর আগেই তিনি দলে যোগ দেবেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শনিবার নোয়াখালী এক্সপ্রেস দলের কর্মকর্তারা নিশ্চিত করেন, সৌম্যর অনুপস্থিতি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে তার ফিটনেস কিংবা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। বাঁহাতি এই ব্যাটার আগেই তার পরিস্থিতি সম্পর্কে দল ব্যবস্থাপনাকে অবগত করেছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।
দল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সৌম্য বাংলাদেশে ফিরবেন এবং বিপিএলের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেবেন। ফলে টুর্নামেন্ট শুরুর আগে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে তাকে পাওয়া নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























