শেরপুর নিউজ ডেস্ক:
বিনোদন জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার অভিনেত্রী কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজেকে আলোচিত করেছেন। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।
‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।
এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’
সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।
শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।
ফারিণ বলেন, ‘ফাতিমা’ সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। ‘ইনসাফ’ সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা প্রিন্স’–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।
উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।


Users Today : 110
Users Yesterday : 133
Users Last 7 days : 932
Users Last 30 days : 4985
Users This Month : 372
Users This Year : 13859
Total Users : 535179
Views Today : 201
Views Yesterday : 191
Views Last 7 days : 1508
Views Last 30 days : 7627
Views This Month : 592
Views This Year : 22475
Total views : 812590
Who's Online : 0