শেরপুর নিউজ ডেস্ক: শুরু হলো গৌরবান্বিত বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে ইতিহাসের পাতায় লিখিত হয় এক নতুন অধ্যায়। স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, পায় সবুজের বুকে লাল সূর্য খচিত নিজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
নতুন পতাকা ও মানচিত্র অর্জনের এই পথ ছিল রক্তস্নাত। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালির আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির বিজয়। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই চারদিকে বিজয়ের আওয়াজ ধ্বনিত হতে শুরু করে। আসে সেই মাহেন্দ্রক্ষণ ১৬ ডিসেম্বর, যেদিন হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বীর বাঙালির কাছে। এদিন বিকেল ৪টা ২১ মিনিটে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী নতি স্বীকারে বাধ্য হয়। অর্জিত হয় কাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয়।
প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























