১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বগুড়ায় কষ্টিপাথরের দুইটি বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় কষ্টিপাথরের তৈরি দুইটি বিষ্ণু মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগে মো. ফারুক আহমেদ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের সদস্যরা।

‎গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস দল বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাইভাই নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ১ কেজি ওজনের কষ্টিপাথরের ফ্রেমে খোদাই করা একটি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফারুক আহমেদকে আটক করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও প্রস্থ ৩.৫ ইঞ্চি।

‎গ্রেফতারের পর ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। বড় মূর্তিটির দৈর্ঘ্য ২৫ ইঞ্চি (নিচের সূচালো অংশসহ) এবং প্রস্থ ১০ ইঞ্চি।

‎র‌্যাব জানায়, উদ্ধারকৃত দুইটি বিষ্ণু মূর্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। বিদেশে পাচারের উদ্দেশ্যে মূর্তিগুলো সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে।

‎গ্রেফতারকৃত ফারুক আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

বগুড়ায় কষ্টিপাথরের দুইটি বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

Update Time : ০৫:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫