০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা.মোহাম্মদ তাহের

শেরপুর নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কী আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা পরিষ্কার করতে হবে।

জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে। ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না।

তিনি বলেন, এ সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতিস্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে। যদি সংস্কার না হয় শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দিবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। তবে এ দুটো নির্বাচন এক জিনিস নয়; কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে ভোট হয়, তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দিবেন। অন্তর্বর্তী সরকার তাদের ফাঁদে দিয়েছে। সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

জনসভায় বক্তা ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কের মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মু. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলা উদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদগ্রাম উপজেলা আমির মাওলানা আবদুল্লাহ আল নোমান, সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা. ফজলুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম শামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, ছুফুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহীদুল্লাহ, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু তাহের প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা.মোহাম্মদ তাহের

Update Time : ০৬:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫