০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবহন-সংশ্লিষ্টদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। সহিংসতা ও নাশকতার শঙ্কায় অনেকে রয়েছেন উৎকণ্ঠায়।

এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল আজ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দিনের চেয়ে গতকাল বুধবার ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা যায়। মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নৈরাজ্য ও সংঘাত এড়াতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে। আবাসিক হোটেলে গিয়ে রেজিস্টার খাতা দেখে কারা সেখানে অবস্থান করছেন, তা খুঁজে দেখছে পুলিশ।

এ পরিস্থিতিতে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছে পুলিশ সদরদপ্তর। সেখান থেকে এসপিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত তিন দিনে ১৭টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাদের বাস পুড়েছে, তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও কেন তাদের জীবিকার মাধ্যম পরিবহনকে টার্গেট করা হয়েছে– এ প্রশ্ন তুলেছেন তারা।

আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি থাকলেও সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে আজ। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (রাজসাক্ষী)।

৬৪ জেলার এসপির সঙ্গে বৈঠক
পুলিশ সদরদপ্তরের আয়োজনে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক থেকে বলা হয়, কার্যকর চেকপোস্ট ও টহল জোরদার করতে হবে। আগুন সন্ত্রাসের বিষয়ে সতর্ক করতে হবে পরিবহন শ্রমিক ও মালিকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও যানবাহনের বাড়তি নিরাপত্তায় সজাগ থাকবেন। কেপিআইভুক্ত স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। অভিযান ও তল্লাশির নামে যাতে সাধারণ মানুষ হয়রানির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টার্গেট কিলিংয়ের ঘটনা যাতে না ঘটে, এ ব্যাপারে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত করুন। কোনো যানবাহন অরক্ষিত রাখবেন না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের নাশকতার শঙ্কা নেই।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকার প্রবেশ এলাকা হিসেবে আশুলিয়া, কেরানীগঞ্জ, সাভারে ১১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮৮ সদস্যকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে সতর্কতা

Update Time : ০৭:২১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫