১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া পৌরসভা

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথম বারেরমত পিতৃভূমি নিজ জেলা বগুড়ায় আসছেন। বগুড়ার আলো, বাতাস, মাটি ও মানুষের একান্ত আপনজন তারেক রহমানের আগমনী ধ্বনিতে বগুড়ার প্রকৃতি নতুন রূপে সেজেছে। বৈশাখের খড় তপ্ত রোদে তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়ার লাখো মানুষ। বগুড়ায় এসে তিনি বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা/উদ্বোধনসহ নানা কর্মসূচির উদ্বোধন করবেন।
২০০৬ সালের ১৯ অক্টোবর ১৪.৭৬ বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভাকে সম্প্রসারণ করে ৬৯.৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার দুটি ইউনিয়নের সম্পূর্ণ এবং আরও ছয় ইউনিয়নের আংশিক এলাকা যুক্ত করে ওয়ার্ডের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়।

প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভার ৫৫ বর্গকিলোমিটারই বর্ধিত এলাকা। আর এই বর্ধিত এলাকার বেশিরভাগই গ্রামাঞ্চল। ফলে পৌরসভার এসব এলাকার বেশিরভাগ রাস্তা কাঁচা। পৌরসভায় কাঁচা রাস্তা মেরামতের কোন বরাদ্দ না থাকায় রাস্তাগুলোর বেশিরভাগই পাশের জমির সাথে প্রায় সমান। ইউনিয়ন পরিষদে যুক্ত থাকার সময় এসব এলাকার বেশিরভাগ রাস্তায় ইট বিছানো এবং কার্পেটিং ছিল না।

কোন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলোয় পানি জমে যায়। আর সামান্য যেসব রাস্তা কার্পেটিং করা সেগুলোর অধিকাংশই খানাখন্দে ভরা। প্রায় ২০ বছর ধরে পৌরসভার যাবতীয় করসহ পৌরকর পরিশোধ করেও তারা পৌর সুবিধা দূরে থাক নূন্যতম নাগরিক অধিকারও ভোগ করতে পারছেন না। উল্টো জমি-জমার খাজনা যেমন বেড়েছে তেমনি বেড়েছে জমি রেজিস্ট্রি খরচ। কিন্তু বাড়েনি জীবনমান।

এরমধ্যে বেশি দুর্ভোগের শিকার ২১নং ওয়ার্ড। এই ওয়ার্ডটি শাজহানপুর উপজেলার-মাদলা, বেজোড়া, বেজোড়া দক্ষিণপাড়া, হেলেঞ্চাপড়া, নিশ্চিন্তপুর, ঢাকন্তা, চকলোকমান ও মালতিনগর দক্ষিণপাড়া এবং বগুড়া সদর উপজেলার ভাটকান্দি, শ্যামবাড়িয়া, রবিবাড়িয়া, কালশিমাটি ও শেখপাড়া গ্রাম নিয়ে গঠন করা হয়। এতে ওয়ার্ডটির আয়তন দাঁড়ায় প্রায় ১২ বর্গ কিলোমিটার। অথচ আগের ১২টি ওয়ার্ড মিলে পৌরসভার আয়তন ছিল ১৪ বর্গ কিলোমিটার।

বর্ধিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পৌরকর দেওয়ার পর কর্তৃপক্ষ ২০ বছরেও ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারেনি। অধিকাংশ সড়ক কাঁচা হওয়ায় নিত্য যাতায়াতে, বিশেষ করে বর্ষাকালে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। সড়কগুলোতে কোনো বাতি না থাকায় রাত নামলেই ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। নাগরিক এসব সমস্যা সমাধানে বর্ধিত এলাকার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা কয়েক দফা আন্দোলনও করেন। এতে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি।

তারা বলছেন, বগুড়া পৌরসভার মোট সড়কের প্রায় অর্ধেক এখনও কাঁচা। সড়ক বাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে ৮০ শতাংশ এলাকা। বর্ধিত ৫৫ বর্গকিলোমিটার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। ২০ বছর আগে পৌরসভায় অন্তর্ভুক্ত এই এলাকার মানুষ কাগজে-কলমে পৌরসভার বাসিন্দা হলেও ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও তারা বঞ্চিত। অন্তর্ভুক্তির পর থেকে বর্ধিত এলাকার বসতবাড়িতে হোল্ডিং কর আদায় শুরু করে কর্তৃপক্ষ। অকৃষি জমিও আনা হয় করের আওতায়। তবে বাড়েনি নাগরিক সেবা। জীবনমান গ্রামের থাকলেও বিভিন্ন খরচ পরিশোধ করতে হয় পৌর বা নগর জীবনের মতো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া পৌরসভা

Update Time : ০৬:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬