০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর শহরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Update Time : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬