০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের প্রতি আনুগত্য, ত্যাগী, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, উচ্চশিক্ষা এবং গঠনমূলক বক্তব্য রাখার সক্ষমতাকে মানদণ্ড ধরে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে অবদান রাখা নারীনেত্রীদেরও এই তালিকায় দেখা যেতে পারে।

সূত্র জানায়, নবীন-প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছেন তেমনি রয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তারা হলেন– সাবেক এমপি হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, সুলতানা আহমেদসহ আরও কয়েকজন।

নতুনদের মধ্যে বীথিকা বিনতে হোসাইন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আরিফা সুলতানা রুমা, সানসিলা জেবরিন প্রিয়াংকা, সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিবা, সাবিরা নাজমুল আলোচনায় আছেন। এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীনের নামও আলোচনায় রয়েছে।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

এদিকে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন।

সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র তিনজন।

ইসির তথ্য বলছে, উত্তোলন করা ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

মনির হোসেন বলেন, ‘ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর দুদিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন তিনজন। তারা হলেন সানজিদা ইসলাম তুলি, নিলোফার চৌধুরী মনি ও মাহবুবা রহমান। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।’

বিএনপি সূত্র জানিয়েছে, নারী আসনে দলের সবুজ সংকেত পেয়ে রোববার ওই তিনজন নারীনেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চূড়ান্ত তালিকায় থাকা নারীনেত্রীরা আজ তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, ‘দলের অভ্যন্তরে নারী নেতৃত্বের এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। এটা সত্যিই আনন্দের বিষয়। সেখানে বেশির ভাগের বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা ছিল। আবার দলের আদর্শকে ভালোবেসে কিছু নতুন নেতৃত্ব এসেছেন। এটাও সংগঠনের জন্য ইতিবাচক। যেসব মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকারে এসেছেন তাদের বেশির ভাগই যোগ্য বলেও মনে করেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

Update Time : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬