০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৫

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার বগুড়া- নাটোর মহসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নিহত ফাহাদ একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহাদের মামা মশিউর রহমান কাকন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০), এ ছাড়া এই দুর্ঘটনায় আহত আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, “সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফাহাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারের বড় স্বপ্ন ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৫

Update Time : ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫