১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

শেরপুর ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২ শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায় মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলী এলাকার পাঁচ শিশু। দীর্ঘ সময় অতিক্রম হলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া শিশুরা হলো চরভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১০), একই গ্রামের আবু হোসেন (৮) ও বাউশি গ্রামের নূর ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (৮)। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ থাকার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রইস উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছি। তিন শিশুর মরদেহ উদ্ধার করা গেছে। দুইজন শিশু এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তিনজন শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

Update Time : ০৫:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫