০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে কোম্পানির সেলসম্যান

শেরপুর নিউজ ডেস্ক:

ভিভো কোম্পানির এক সেলসম্যান রাকিব হাসান (২৭) একজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। রাকিবের বাড়ি বগুড়া সদরের চ্যালোপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে অজ্ঞান অবস্থায় শেরপুর শহরের মোহনা সুপার মার্কেটের সামনে পাওয়া যায়।
জানা যায়, ধুনট থেকে আসার পথে বাসে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ডাব খাইয়ে অজ্ঞান করে দেয়। পরবর্তীতে তাকে শেরপুর শহরের মোহনা সুপার মার্কেটের সামনে ফেলে রেখে যায়। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে দুইটি ভিভো মোবাইল ফোন, নগদ টাকা ও তার ব্যক্তিগত ফোনটি নিয়ে গেছে বলে জানা গেছে।
মোহনা সুপার মার্কেটের সামনে তাকে পড়ে থাকতে দেখে টাউন কলোনির এলাকার অয়ন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। রাকিবের কথা কিছু কিছু মনে করতে পারলেও, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না। এ ঘটনায় শেরপুর ফাঁড়ির এস আই আনোয়ার হোসেন জানান, ঘটনাটির তদন্ত শুরু করেছে। দ্রুত তাদের ধরার চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে কোম্পানির সেলসম্যান

Update Time : ০৭:০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫