১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর করতোয়া নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর হৃদয় হাসান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ঘটনাস্থল থেকে ৫শ মিটার দুরে গাড়িদহ ব্রিজের কাছে তার লাশ ভেসে উঠে।

সে গাড়িদহ ইউনিয়নের রহমান নগরের দুলাল হোসেনের ছেলে। হৃদয় হাসানের বাবা ঢাকায় গার্মেন্স কোম্পানিতে চাকুরি করে ও হৃদয় ঢাকায় একটি কেজি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তারা বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে আসে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতে হৃদয় হাসান ও নিরব হোসেন নামের দুই বন্ধু তলিয়ে যায়। এ সময় সৌরভ হোসেন নিরবকে টেনে উদ্ধার করে। কিন্তু হৃদয় হাসান নিখোঁজ হয়।

হৃদয় নিখোঁজ হবার পরের দিন তার লাশ নদীতে ভেসে উঠেছে। শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের নিয়ে জাল দিয়ে উদ্ধারের চেষ্টা চলছিল। দীর্ঘ সময় হওয়াতে লাশ নদীতে ভেসে উঠেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সঞ্চয় সমিতির কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর করতোয়া নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার

Update Time : ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫