০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যে ৫ খাবার

শেরপুর নিউজ ডেস্ক:

উৎসব হোক বা দৈনন্দিন জীবন; বেশি তেল, মসলা, ফ্যাটযুক্ত খাবার আমাদের খাদ্যতালিকায় প্রায়ই ঢুকে পড়ে। যারা উচ্চ রক্তচাপ, সুগার, কোলেস্টেরল বা হার্টের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ধরনের খাওয়া দাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে ধমনীর দেওয়ালে জমতে থাকে কোলেস্টেরলের স্তর, যা রক্ত চলাচলের পথ সংকুচিত করে। দীর্ঘদিন এভাবে চললে হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়।

তবে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। চলুন, জেনে নিই ৫টি খাবার যা ধমনীর পথ পরিষ্কার রাখতে সাহায্য করে ও হার্ট সুস্থ রাখে।
ওটস
ওটসে রয়েছে ফাইবার ও বিটা গ্লুকান। যা কোলেস্টেরল কমায় ও ধমনীর দেওয়ালে চর্বি জমতে দেয় না।

নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা ৫-৭% পর্যন্ত কমতে পারে।
সজনে পাতা ও ডাঁটা
সজনে অ্যান্টি অক্সিড্যান্ট ও গুরুত্বপূর্ণ ভিটামিনে ভরপুর। এতে থাকা ‘কোয়েরসেটিন’ নামক উপাদান শরীরের প্রদাহ কমায়, ধমনীর নমনীয়তা বজায় রাখে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

আখরোট
আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (আলফা লাইনোলেনিক অ্যাসিড)।

যা খারাপ কোলেস্টেরল কমায়, ধমনী পরিষ্কার রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
মেথি
মেথি ভেজানো পানি বা রান্নায় ব্যবহৃত মেথি কোলেস্টেরল কমাতে দারুণ কার্যকর। এটি লিপিড প্রোফাইল উন্নত করে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কারিপাতা
সুগন্ধী এই পাতাটি অ্যান্টি অক্সিড্যান্টে ঠাসা। এটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, প্রদাহ কমায় এবং রক্ত চলাচল উন্নত করে।

হার্ট ভালো রাখতে শুধুমাত্র ওষুধ নয়, প্রতিদিনের খাবারেও সচেতনতা জরুরি। নিয়মিত এই ৫টি খাবার খেলে ধমনী থাকবে পরিষ্কার, রক্ত চলবে স্বাভাবিক পথে, আর হার্ট থাকবে সুস্থ ও সচল।

সূত্র : আনন্দবাজার

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যে ৫ খাবার

Update Time : ০৬:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫