০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ আয়োজনে আশ্রম প্রাঙ্গণ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।

হিন্দু শাস্ত্রমতে, কুমারী পূজার সূচনা কোলাসুর বধের মধ্য দিয়ে। দেবতাদের ডাকে সাড়া দিয়ে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন হয়।

এবার মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে কুমারী মায়ের আসনে বসানো হয় ডা. তন্ময় বর্মণ ও ডা. প্রিয়াংকা সাহার কন্যা ৭ বছর ২৯ দিন বয়সী তেজস্বী বর্মণ পংক্তিকে। বয়স ৭ বছরের বেশি হওয়ায় তিনি ‘কুব্জিকা’ রূপে পূজিত হন। পূজা কার্যক্রম পরিচালনা করেন আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জী।

পূজা দেখতে আসা নির্মলা রানী বলেন, “গত চার বছর ধরে এই আশ্রমে কুমারী পূজা হচ্ছে। জগত মাতার শুদ্ধতার প্রতীক হচ্ছেন কুমারী। মানুষের মধ্যেই মা দুর্গা রয়েছেন এই বোধটাকেই প্রচারের জন্য কুমারী পূজা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ।”

আরেক দর্শনার্থী গৌরব দাস বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন আমাদের সকল অশুভ শক্তি থেকে দূরে রাখেন। মঙ্গলময়ী মা যেন জগতের সকলের মঙ্গল করেন।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫