০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে যুবদলের বহিস্কৃত নেতা আরমান মেম্বার গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সদ্য বহিস্কৃত যুবদল নেতা মোঃ আরমান আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরমান আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামের মোঃ সালামের ছেলে এবং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য । তিনি শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে শেরুয়া দহপাড়া এলাকায় সংঘটিত হামলা ও চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী মোঃ জালু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয় এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযােগ করা হয়েছে। এ ঘটনায় আরমান আলীসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, “আরমান আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে এই মামলার অন্যতম আসামি মোঃ লালনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।”
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আরমান আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে যুবদলের বহিস্কৃত নেতা আরমান মেম্বার গ্রেফতার

Update Time : ০৭:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫