শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে তারা পল্লী উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২৫জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামের সংস্থার কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব। সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী হাসান। আরো বক্তব্য রাখেন সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম মানিক, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম প্রমূখ। আলোচনা সভাশেষে ২৫জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























