০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নন্দীগ্রামে ফুটবল খেলায় সংঘর্ষে আহত ১২

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার নন্দীগ্রামে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, উভয় দল ৫০ মিনিট ফুটবল খেলে গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলকে ১-০ গোলে পরাজিত করে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় দল জয়লাভ করে। এরপর থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় দলের শিক্ষার্থীরা থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীদের লক্ষ্য করে প্রথমে গালিগালাজ পরে অতর্কিতভাবে হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ৩ শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীরা দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান নেয়। এ বিষয়ে থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) বাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাদাত বলেন, ফুটবল খেলা শেষে উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। তা সমাধানের জন্য থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার শিক্ষকদের বসতে বললে তারা না বসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যুতে বাছাই পর্বের ফুটবল খেলা চলছে। শুধুমাত্র কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ভেন্যুতে মারপিটের ঘটনার কথা শুনেছি এবং একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি উভয়পক্ষকে বসে সমাধান করতে বলেছি। তারা বসে সমাধান করতে রাজি হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে ফুটবল খেলায় সংঘর্ষে আহত ১২

Update Time : ০৬:১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫