০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন নুর

শেরপুর নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। এসময় তার সঙ্গে যাচ্ছেন ডা. সাজ্জাদ হোসেন।

নুরের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করছি।’

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে ১৭ দিন পর বাসায় ফেরেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন নুর

Update Time : ০৪:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫