০২:০৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কর্নিয়ায় ঘা হলে যা করণীয়

শেরপুর নিউজ ডেস্ক:

কর্নিয়া চোখে দেখার সর্ববৃহৎ অংশ। ঘড়ির কাচের মতোই কর্নিয়া স্বচ্ছ। কোনো কারণে
তা অস্বচ্ছ হলে মানুষ দেখতে পায় না বা ঝাপসা দেখে।

কর্নিয়ায় ঘায়ের কারণ
বাংলাদেশের প্রেক্ষাপটে এক চোখের অন্ধত্বের ৫৫ শতাংশই কর্নিয়াজনিত কারণে হয়।
কৃষকদের মধ্যে কৃষিপণ্যের আঘাতেই বেশি ঘা হয়।
চোখে যে কোনো ধরনের আঘাত পেলে হয়।
চোখ রক্ষার গ্লাস না পরে লেদ মেশিনে কর্মরতদের কর্নিয়ায় লোহা ঢুকে থাকা।
হারপিস ভাইরাসের কারণে।
কর্নিয়ায় পানি জমা বা বুলাস কেরাটোপ্যাথি।
থাইরয়েড বা টিউমারজনিত কারণে চোখ বন্ধ না হওয়া।
নেত্রনালির রোগ থাকাও সামান্য আঘাত। ফাঙ্গাসজনিত ধানের পাতা বা ওই জাতীয় কিছুর আঘাতে হয়।

লক্ষণ
চোখ লাল হওয়া, পানি পড়া, আলোভীতি, চোখ খুলতে ব্যথা হওয়া, চোখে ময়লা জমা, চোখের ভেতরে পুঁজ হওয়া, ঝাপসা দেখা, সকালে চোখের ময়লায় চোখ আটকে থাকা, কখনও চোখে আলো ছাড়া কিছুই না দেখা।

প্রতিরোধ
সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যেন চোখে কোনো আঘাত না লাগে।
বাচ্চাদের খেলনা যেন কোনো রূপ ধারালো, চোখা বা লোহার তৈরি না থাকে, সেদিকে খেয়াল রাখা।
ধুলাবালি চোখে গেলে নিজে বের করার চেষ্টা না করা।
ছোঁয়াচে চোখ ওঠার রোগীর ব্যবহৃত জিনিস ব্যবহার না করা।
নেত্রনালি বন্ধ থাকলে দ্রুত চিকিৎসা করা।

পরীক্ষা-নিরীক্ষা
সিট ল্যাম্পের সাহায্যে চোখ ভালো করে পরীক্ষা করা।
কনজাংটিইভাল সোয়াব পরীক্ষা করা। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস নিরূপণ করা।

চিকিৎসা
চক্ষু বিশেষজ্ঞের পরামর্শমতো প্রকারভেদে চোখের ওষুধ অ্যান্টিবায়োটিক, মিডিয়াটিক, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল ব্যবহার করতে হয়। ড্রপ ছাড়াও চোখে ইনজেকশন দিতে হয়। ভালো না হলে চোখ বন্ধ করার অস্ত্রোপচার করা। কখনও চোখ ভালো হলেও কর্নিয়ায় সাদা দাগ পড়ে যায়, তাতে দেখতে অসুবিধা হয়। এ ক্ষেত্রে মণি বদল বা কর্নিয়া সংযোজন করে চোখ ভালো করা যায়।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্নিয়ায় ঘা হলে যা করণীয়

Update Time : ০৭:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫