শেরপুর নিউজ ডেস্ক :বগুড়ার শেরপুর সাব রেজিষ্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার উচল বাড়ীয়া গ্রামের রইছ উদ্দিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ যোহর মরহুমের জানাযা নামাজ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে। তার মৃত্যুতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে দলিল লেখক রইছ উদ্দিনের ইন্তেকাল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৮:৩০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ১০৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















