১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার ধুনট উপজেলায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা সংগ্রহকালে ডাল ভেঙে গাছ থেকে পড়ে আলতাব আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলতাব আলী উপজেলার মরিচতলা গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামের বাসিন্দা ছিলেন আলতাব আলী। দফায় দফায় যমুনা নদীর ভাঙনে সবকিছু হারিয়ে তিনি মরিচতলা গ্রামে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। কৃষি কাজের পাশাপাশি তিনি বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করছিলেন। এসময় অসাবধানতাবসত গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে আহত হন আলতাব আলী। তাকে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাব আলীর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আলতাব আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

Update Time : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫