০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ টি পরিবারের মানববন্ধন

ধুনট (বগুড়া) নংবাদদাতা : বগুড়ার ধুনটে ভয়ংকর কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে প্রায় ৫০ টি পরিবারের লোকজন চরম আতংকের মধ্যে দিনযাপন করছে। এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কলেজ পাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি।

এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তায় আছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ টি পরিবারের মানববন্ধন

Update Time : ০৬:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫