শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠু সুন্দর এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংগ্রাম কুমার কুণ্ডুর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু দীপক সরকার।
সভায় বক্তব্য রাখেন শহর কমিটির সভাপতি বাবু শুভ কুন্ডু, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু বাঁধন কৃষ্ণ কর্মকার, সহ-সভাপতি করুনা রানী ঘোষ, সাবেক কোষাধক্ষ্য বাবু অপরেশ বসাকসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দূর্গাপুজার আয়োজন সুষ্ঠু এবং সুন্দর ভাবে করার জন্য আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























