১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে ব্রিজে সংযোগ সড়ক নেই ,হাজারো মানুষের ভোগান্তি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায় নির্মিত একটি ব্রিজ এখন এলাকাবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় মানুষ এর সুফল পাচ্ছেন না। প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পূর্ব পাশে একটি আলীম মাদ্রাসা রয়েছে, যেখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাদের চলাচলে বড় সমস্যা দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘এত উঁচু ব্রিজে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে অনেক দূর ঘুরে মাদ্রাসায় যেতে হয়। এতে সময় নষ্ট হয় এবং কখনো কখনো ক্লাসও মিস হয়ে যায়।’

অপরদিকে ব্রিজটির পশ্চিম পাশে রয়েছে স্থানীয়দের একমাত্র বাজার। বাজারে যাতায়াত—বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য—কষ্টসাধ্য হয়ে উঠেছে। জরুরি মুহূর্তে রোগী হাসপাতালে নিতে গেলে বিপাকে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘ব্রিজটি অনেকদিন আগে নির্মাণ হয়েছে। কিন্তু রাস্তা না থাকায় এটি আমাদের কোনো কাজে আসছে না। বাজারে যেতে হলে অনেক ঘুরতে হয়, অসুস্থ মানুষদের সময়মতো হাসপাতালে নিতে পারি না।’

খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন জানান, ‘ব্রিজ নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, খুব দ্রুত কাজ শুরু হবে।’

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হোক, যাতে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ব্রিজে সংযোগ সড়ক নেই ,হাজারো মানুষের ভোগান্তি

Update Time : ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫