১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নন্দীগ্রামে গ্রামীণফোনের টাওয়ার থেকে ৫৪টি ব্যাটারি চুরি

Telecommunication tower

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের হিন্দুপাড়ায় অবস্থিত মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোনের একটি টাওয়ারে জিপিবিটিএস রুমের তালা কেটে ৫৪টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা টাওয়ারের দুই ভোল্টের ৪৮টি এবং ৪৮ ভোল্টের ছয়টি ব্যাটারি নিয়ে যায়। চুরির কারণে টাওয়ারে সাময়িক সমস্যা দেখা দিলেও আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নতুন ব্যাটারি সংযোগ দেওয়া হয়।

বগুড়া জেলা গ্রামীণফোন টাওয়ারের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চুরি হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামীণফোন টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে গ্রামীণফোনের টাওয়ার থেকে ৫৪টি ব্যাটারি চুরি

Update Time : ০৭:০০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫