শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়া সদর থানাধীন মাটির ডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে রবিবার( ৭ সেপ্টেম্বর). ভোর অনুমান ০৫:৩০ ঘটিকায় পুলিশ ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ এ অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ নাম্বারযুক্ত নীল রঙের একটি টাটা পিকআপে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল উদ্ধার করা হয়।অভিযানে আটককৃতরা হলো, মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০), পিতা- মোঃ কফিল উদ্দিন, মাতা- মোসাঃ তাপসী বেগম, সাং- থৈকরের পাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা।মোঃ মোস্তাকিম (২২), পিতা- মোঃ মোজাফফর হোসেন বুড়া, মাতা- মোসাঃ শেফালী বেগম, সাং- যদুমনি, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী।গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























