Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে নানাবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে আয়শা খাতুন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের কামাল পাশার মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

থানা সূত্রে জানা যায়, তিন দিন আগে আয়শা খাতুন তার মায়ের সাথে মহিশুরা গ্রামে নানা আব্দুস ছোবাহানের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাড়ার সমবয়সী শিশুদের সঙ্গে নানাবাড়ির অদুরে একটি পুকুরের পানিতে খেলা করছিল। সবাই পুকুরের পাড় থেকে লাফ দিয়ে পানিতে পড়ে ঝাপাঝাপি খেলা করার সময় আয়শা পানিতে ডুবে যায়। কিন্ত সবাই খেলায় মাতিয়ে থাকার কারণে এ বিষয়টি তখন টের পায়নি অন্য শিশুরা। এক পর্যায়ে সবাই যখন পুকুরের পাড়ে ওঠতে থাকে তখন আয়শাকে না পেয়ে বিষয়টি তার স্বজনদের জানানো হয়। পরে পুকুরের পানি থেকে আয়শার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়শা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us