১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মাদ্রাসা পরিচালক জহুরুল ইসলাম (৪১)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শাজাহানপুরের বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকার গোলাম মোস্তফার ছেলে। এছাড়া তিনি মাদ্রাসার পরিচালক। শুক্রবার বিকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা জানান, ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ৩০ আগস্ট বিকেলে গাবতলীর ভাঙ্গিরপাড়া জামে মসজিদের সামনে থেকে মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলামের প্রলোভনে পড়ে অপহৃত হয়। পরে তাকে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। পরদিন (৩১ আগস্ট) পুলিশ তাকে উদ্ধার করে।

ঘটনার পর ওই ছাত্রীর মা বাদি হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামি জহুরুল ইসলাম পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধৃত জহুরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

Update Time : ০৬:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫