১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আদমদীঘিতে ১০৭০ বস্তা সার জব্দ,ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজার এলাকায় মেসার্স রাফি ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকানের মালিক হাজী আশরাফ আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজী আশরাফ আলী মৃধা উপজেলার মুরইল বাজারের রাইকালি সড়কে মেসার্স রাফি ট্রেডার্সে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করেন।

তিনি ব্যবসার আড়ালে প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুদ ও অধিক মুনাফায় বিক্রি করে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকালে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের গুদামে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা এমওপি, ১৭০ ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়।

সার মজুদের ব্যাপারে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সন্ধ্যায় জব্দকৃত সারের মধ্যে ২৪৫ বস্তুা এমওপি সার ২ লাখ ৪১ হাজার ৩২৫ টাকা মূল্য ধরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আদমদীঘিতে ১০৭০ বস্তা সার জব্দ,ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:৫৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫